২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান-বাংলাদেশ মেলা বৃহস্পতিবার শেরাটন হোটেলে শুরু হচ্ছে

তিনদিন ব্যাপি জাপান-বাংলাদেশ মেলা ২০০৫ বৃহস্পতিবার থেকে ঢাকার শেরাটন হোটেলে শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বাংলাদেশের জাপান দূতাবাস ও জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের সহায়তায় (জেট্রো) জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) এ মেলা আয়োজন করেছে।

পররাষ্ট্র মন্ত্রী এম. মোর্শেদ খান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি থাকবেন জাপানি রাষ্ট্রদূত মাতশুশিরো হরিগুচি।

মেলার উদ্যোক্তারা জানান, জাপানের ৪০টি কোম্পানির ৮৬টি স্টল এ মেলায় স্থান পাবে। এতে জাপানে উৎপাদিত সর্বশেষ প্রযুক্তির অটো মোবাইল মেশিন, বৈদ্যুতিক সরঞ্জাম, আইটি সফটওয়্যার, ব্যাংকিং, ট্রাভেল ও ট্যুরসহ অন্যান্য দ্রব্য সামগ্রী রাখা হবে।

মেলায় দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসার এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে তিনটি সেমিনারের আয়োজন থাকছে।

এছাড়া জাপানি বনসাই, ইকেবেনা প্রদর্শনী এবং জুডো ও কারাতে প্রতিযোগিতা স্থান পাবে মেলায়।