বাণিজ্যমন্ত্রীর সঙ্গে হাঙ্গেরির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হাঙ্গেরির রাষ্ট্রদূত ইভান নেমেথ বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যকার বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে হাঙ্গেরির সম্ভাব্য বিনিয়োগ এবং বিনিয়োগের খাত নিয়েও তারা মতবিনিময় করেন।
তারা আশা প্রকাশ করেন, দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
