টুইন টাওয়ার হামলার স্মরণে বিশেষ “আমেরিকান বৃহস্পতি” কর্মসূচি গৃহীত
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় টুইন টাওয়ার ধ্বংসের স্মরণে ঢাকাস্থ আমেরিকান সেন্টার হামলায় ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থদের ধর্মীয় বিশ্বাসের উপর একটি প্রামান্যচিত্র প্রদর্শন করবে।
৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটায় “ফেইথ এ্যান্ড ডাউট এ্যাট গ্রাউন্ড জিরো” নামের এই প্রামান্যচিত্রটি আমেরিকান সেন্টারে প্রদর্শিত হবে। এই প্রামান্যচিত্রটি ধর্মীয় নেতৃবৃন্দ, দার্শনিক, সাধারণ জনগণ এবং বিশ্ব বানিজ্য কেন্দ্র থেকে উদ্ধারকৃত লোকজনের সাক্ষাৎকারের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে।
“ফেইথ এ্যান্ড ডাউট” অর্থাৎ “বিশ্বাস ও অবিশ্বাস” এর ঘটনাপুঞ্জীতে খ্রিষ্টান পুরহিত, ইহুদী ধর্মযাজক, একজন ইসলামী চিন্তাবিদ, একজন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ, একজন ইংরেজ অধ্যক্ষ, একজন বৃটিশ ঔপন্যাসিক, একজন মনোবিশে¬ষজ্ঞ এবং জিরো গ্রাউন্ডে যিনি চিত্রগ্রাহকের কাজ করেছেন তার সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। সমগ্র তথ্যচিত্রটিতে বিশ্বাস, শয়তান, ধর্ম, এবং মানবতার বিষয়ে ব্যাপক প্রশ্ন করা হয়েছে। তথ্যচিত্রটি “কোন ধরনের বিশ্বাস জিরো গ্রাউন্ডের ধ্বংশ থেকে উদ্ধার করতে পারে?” এমনই একটি প্রশ্নের মধ্যদিয়ে শেষ হয়েছে।
আমেরিকান সেন্টারের আমেরিকান বৃহস্পতি কর্মসূচির ধারাবাহিকতাই হচ্ছে “ফেইথ অ্যান্ড ডাউট এ্যাট গ্রাউন্ড জিরো”। আমেরিকান সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই অনুষ্ঠানে যোগদান করতে হলে নির্ধারিত সময়ের ২৪ ঘন্টা পূর্বে ৮৮১৩৪৪১ এ ফোন করে নাম অন্তর্ভূক্ত করতে হবে। লাইব্রেরির সদস্যদের পরিচয় পত্র দেখাতে হবে।
