ব্রিজের রেলিং ভেঙে পাথর বোঝাই ট্রাক খাদে: নিহত ১ আহত ৩
নীলফামারীর ডোমার-খাটুরিয়া সড়কে মঙ্গলবার ভোরে ব্রীজের রেলিং ভেঙে পাথর বোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেলে শাইনুর ইসলাম (২২) নামে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও অপর তিনজন আহত হয়েছে।
ডিমলার সুঠিবাড়ি থেকে পাথর নিয়ে খাটুরিয়া যাওয়ার সময় নাউয়াপাড়ায় দুর্ঘটনা ঘটে। আহত জিয়াউর রহমান (২৮), তসিয়ার রহমান (২৫) ও রব্বানী (২০) নামে তিন শ্রমিককে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের সকলের বাড়ি ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে।
