২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপিটুনীতে ২ ডাকাত নিহত, আহত ১

চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুরে সোমবার রাতে ডাকাতিকালে জনতার গণপিটুনিতে দুই ডাকাত ঘটনাস্থলে নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

গুরুতর আহত অপর একজনকে পুলিশ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে জনৈক জলিল মিয়ার ভবনে সাত/আটজন সন্ত্রাসী ডাকাতির উদ্দেশে হানা দিলে জনতা তাদের ধাওয়া করে। সেখানে ধরা পড়ে তিনজন। ক্ষিপ্ত জনতার পিটুনিতে অজ্ঞাত পরিচয়ের দুজন ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ সেখানে এসে অপর একজনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।