চট্টগ্রামের পটিয়ায় সেতুর রেলিং ভেঙ্গে বাস নিমজ্জিত, আহত ২০ নিখোঁজ ৩
চট্টগ্রামের পটিয়ায় সোমবার একটি সেতুর রেলিং ভেঙ্গে যাত্রীবাহি বাস পানিতে নিমজ্জিত হলে কমপক্ষে তিন জন নিঁখোজ রয়েছে, আহত হয়েছে ২০ জন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খাড়ানায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার মুখী বাসটি ৩৫ জন প্যাসেঞ্জার নিয়ে সেতুটির ওপর উঠে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়।
স্থানীয় লোকজন ও পুলিশ ২৬ জনকে উদ্ধার করে এদের মধ্যে বাসের চালকসহ সাত জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি এবং ধারণা করা হচ্ছে বাসের ভেতর আরো কিছু যাত্রী আটকে থাকতে পারে।
রাত সাড়ে সাতটা পযৃন্ত উদ্ধারকারী কোন দল ঘটনা স্থলে পৌঁছে নি।
