নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ২০
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় ঘোড়াশাল নরসিংদী সড়কের ভাটপাড়া নামক স্থানে ট্রাকের চাপায় পথচারি আবদুর রহমান (৩৫) ঘটনাস্থলে নিহত হয়।
সোমবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার বাশাইলে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত একজন বাসযাত্রী (৩০) নিহত এবং ২০ জন আহত হয়। আহত যাত্রীদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করার পর আশংকাজনক অবস্থার কারণে আবদুল কুদ্দুস (২৫), আনোয়ার হোসেন (২৮) ও রৌশন আলীকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল।
এ ব্যাপারে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
