২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

সাপের দংশনে ঝালকাঠি সদর উপজেলার লাঠিমসার গ্রামের অন্ধ সাপুড়ে রাজ্জাক শেখ’র (৬৫) মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 06:04 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

রোববার সকালে সদ্যধরা সাপের বিষ দাঁত ভাঙ্গার সময় সাপটি তাকে দংশন করলে সদর হাসপাতালে ভর্তি করার পর সেখানে রাতে তিনি মারা যান।

রাজ্জাক শেখ বছর দশেক আগে অন্ধ হন। এরপরও অভাবের কারণে সাপ ধরা ও সাপের খেলা দেখাতেন।