নওগাঁয় রিমান্ড শেষে দুই জঙ্গিকে জেল হাজতে প্রেরণ
নওগাঁয় ১৭ আগস্টের ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতারকৃত জামা’আতুল মুজাহিদীনের দুই সদস্যকে সাত দিনের রিমান্ড শেষে সদর থানা পুলিশ সোমবার আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃতরা হলো-আবুল কালাম আজাদ (৪৫) এবং মাওলানা আব্দুল মজিদ (৩৫)। আদালত এ দুজনকে নওগাঁ জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদ কালে গ্রেফতারকৃতরা ১৭ আগস্টের বোমা বিস্ফোরণ সম্পর্কে অনেক গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছে, যা তারা খতিয়ে দেখছে।
মান্দার উত্তর ও দক্ষিণ পারইল গ্রাম থেকে পুলিশ এ দুজনকে গ্রেফতার করে। নওগাঁয় বোমা বিস্ফোরণ মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
