২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানব সম্পদ ব্যবস্থাপনা সমিতির নয়া কমিটি

বাংলাদেশ মানব সম্পদ ব্যবস্থাপনা সমিতির নির্বাচন সোমবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

নির্বাচনে আইসিডিডিআরবি’র উর্ধ্বতন মানব সম্পদ ব্যবস্থাপক মোহাম্মদ মোশাররফ হোসেন সভাপতি এবং কেয়ার্ন এনার্জির সাংগু ফিল্ডের মানব সম্পদ ব্যবস্থাপক সুমন ভট্টাচার্য সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটির অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন একে রায়হান সহ সভাপতি, মুজিব সিদ্দিকী যুগ্ম সম্পাদক ও সৈয়দ আকতার হাসানউদ্দিন কোষাধ্যক্ষ।

এছাড়াও নির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন সৈয়দ আহমেদ, নূরুজ্জামান, সাইদুল হোসেন খান, পারভীন সুলতানা ও সানাউল্লাহ।

সমিতি বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে কাজ করছে বলে তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।