সেনাবাহিনীর সিএসডি অফিসে চুরি
পুলিশ রোববার ১৪ লাখ ৬৫ হাজার টাকা চুরির ঘটনায় জড়িত সন্দেহে বাংলাদেশ সেনাবাহিনীর সেন্ট্রাল ডিপোর (সিএসডি) চার কর্মচারিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, শুক্রবার মাঝরাতের কিছু পরে সুরক্ষিত সিএসডি মূল ভবনের তৃতীয় তলা থেকে এই অর্থ চুরি হয়।
এ ঘটনায় রোববার ডিপো ম্যানেজার অনারারি ক্যাপ্টেন নুরুল হুদা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।
পুলিশ রোববার বিকালে চার সন্দেহভাজনকে গ্রেফতার করে।
