২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎকৃষ্ট ওষুধ মাশরুম

খাবার উপযোগী ছত্রাক জাতীয় উদ্ভিদ মাশরুমকে অ্যান্টিঅক্সিডেন্টের একটি প্রধান উৎস এবং দীর্ঘস্থায়ী রোগের কার্যকর প্রতিষেধক হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

পেনসিলভানিয়া রাজ্যের খাদ্য বিজ্ঞানীরা জানান, খাবার হিসেবে বহুল ব্যবহৃত মাশরুমগুলোতে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা সবচেয়ে বেশি থাকে। মাশরুমের এই অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা রান্নার পরও ঠিক থাকে বলে তারা জানান। মাশরুম খাওয়ার ফলে মানবদেহের অক্সিডেশনের মাত্রা সীমিত থাকে।

মার্কিন যুক্তরাষ্ট্রে খাবার হিসেবে বহুল ব্যবহৃত মাশরুমে গমের চেয়ে বারো গুণ বেশি কার্যকর এবং মুরগির বাচ্চার কলিজার চেয়ে চার গুন বেশি কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বলে বিজ্ঞানীরা দেখেছেন।