২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্ট বিভাগের অবকাশকালীন সময়সূচি ঘোষিত

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অফিসসমূহের বার্ষিক অবকাশকালীন সময়সূচি নির্ধারণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এক তথ্য বিবরণীতে রোববার জানানো হয়, অফিসসমূহ ৩ থেকে ২৯ সেপ্টে¤¦র পর্যন্ত শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিকেল ৪টা (১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত বিরতিসহ) এবং ৩ থেকে ২৯ সেপ্টে¤¦র প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

এছাড়া অফিসসমূহ ১ থেকে ১৬ অক্টোবর শনি থেকে বুধবার প্রতিদিন (দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত বিরতিসহ) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এবং ১ থেকে ১৬ অক্টোবর প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।