২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে চরমপন্থীদের হাতে বাংলাভাই সমর্থক নিহত

টাঙ্গাইল সদরের চরাঞ্চলে চরমপন্থীরা বাংলাভাই সমর্থক হাসান আলীকে (২২) অপহরণের পর হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

রোববার সকালে নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মৈশার চর গ্রামের হাসান আলীকে বৃহস্পতিবার বিকেলে মৈশানন্দলাল হাট থেকে চরমপন্থীরা অপহরণ করে নিয়ে যায়। তার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সে অভিযুক্ত অপর চরমপন্থী বাংলা ভাইয়ের সমর্থক হিসেবে পরিচিত।

হাসান আলী পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত জিন্নত আলীর সহযোগী বলে পুলিশ জানায়। তার বিরুদ্ধে টাঙ্গাইল থানায় দুটি হত্যা এবং একটি ডাকাতি মামলা রয়েছে।