৫, ৬ ও ১২ সেপ্টেম্বর ৩টি পৌরসভায় নির্বাচন
আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর যশোর জেলার কেশবপুর ও চৌগাছা পৌরসভা এবং ১২ সেপ্টেম্বর কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তথ্য বিবরণীতে রোববার জানানো হয়, নির্বাচন উপলক্ষে উল্লেখিত পৌর এলাকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ৫, ৬ ও ১২ সেপ্টেম্বর যথাক্রমে কেশবপুর, চৌগাছা ও চকরিয়া পৌর এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
