আইসিডিডিআরবি’র গবেষণা প্রকল্পে জাপান ৪৬ কোটি টাকা দেবে
জাপান সরকার দ্য সেন্টার ফর হেলথ এন্ড পপুলেশন রিসার্চ, বাংলাদেশ’র মাধ্যমে (আইসিডিডিআরবি) দেশের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা খাতে উন্নয়নের জন্য ৪৬ কোটি টাকা অনুদান দেবে।
রোববার জাপানী দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপান সরকার আইসিডিডিআরবি পরিচালিত ‘দুস্থদের স্বাস্থ্য উন্নয়ন : পুষ্টি এবং জনসংখ্যা গবেষণা প্রকল্প’ অনুমোদন করেছেন।
জাপান সরকার জানায়, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা কর্মসূচি সরাসরি লাভবান হবে।
এছাড়াও জাপান সরকার ৭ দশমিক ৭ কোটি টাকার স্থানীয় উদ্যোগ কর্মসূচি অনুমোদন করেছে।
