২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফনের কাপড় পরে আদালতে হাজিরা দিলেন আ. লীগ নেতা ড. মিজান

কাফনের কাপড় পরে বিশাল মিছিল নিয়ে ১২ কিলোমিটার পায়ে হেঁটে আওয়ামী লীগ নেতা ড. মিজানুল হক রোববার কিশোরগঞ্জ আদালতে হাজিরা দিয়েছেন। ম্যাজিস্টেট আশফাকুল আমিন মুকুট ড. মিজানুল হকসহ ৪০ জনের জামিন মঞ্জুর করেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

ইতোপূর্বে ড. মিজানসহ চার্জশিটভুক্ত ৩৩ আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছিলেন।

করিমগঞ্জে ৭ ফেব্র“য়ারি আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নবী হোসেন নিহত হওয়ায় পুলিশ বাদি হয়ে আওয়ামী লীগ নেতা সাবেক এমপি ড. মিজানুল হকসহ ৪০ জনের নামে এ মামলা দায়ের করে।