২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরের ভয়ে প্রতিদিন দুপুরের পর বন্ধ রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থ বিপণন কেন্দ্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বই, খাতা, কলমসহ বিভিন্ন একাডেমিক ও স্টেশনারি পন্য বিক্রির একমাত্র প্রতিষ্ঠান গ্রন্থ বিপণন কেন্দ্রটি দুপুর আড়াইটার পর চোরের ভয়ে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক ও স্টেশনারি পণ্যের আর কোন দোকান না থাকায় দুপুরের পর থেকে ছাত্রছাত্রী ও শিক্ষকরা দুভোর্গের শিকার হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 05:14 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বই, জার্নাল, পত্রিকা, ডায়রি, ক্যালেন্ডার, প্যাডসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পন্য বিক্রয়ের প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় গ্রন্থ বিপণন কেন্দ্রে ছাত্রছাত্রী ও শিক্ষকদের প্রয়োজনের কথা বিবেচনা করে খাতা, কলমসহ প্রয়োজনীয় একাডেমিক ও স্টেশনারি সামগ্রীও বিক্রি করা হয়। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চলা পর্যন্ত এ বিপণন কেন্দ্রটি চালু থাকতো।

১৯৯১ সালে আগের নিয়ম পরিবর্তন করে বিপণন কেন্দ্র আড়াইটা পর্যন্ত খোলা রাখার বিধান চালু করা হয়। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থ বিপনন কেন্দ্রের সিনিয়র সেলস অফিসার ভবরঞ্জন চক্রবর্তী  জানান, ১৯৯১ সালে একবার প্রকাশনা সংস্থায় বড় ধরণের চুরি হয়। তখন এ বিপনীর কয়েক লক্ষ টাকা চুরি হয়ে যাওয়ায় এ ব্যবস্থা করা হয়েছে।

নিরাপত্তার প্রশ্নে তিনি বলেন, প্রকাশনা সংস্থাটি কেন্দ্রীয় লাইব্রেরীর অধীনে হলেও লাইব্রেরী এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। ফলে নিরাপত্তার জন্য এ বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৯৯১ সালের চুরি ঘটনার পর থেকে বেলা আড়াইটা পর্যন্ত গ্রন্থ বিপপন কেন্দ্র খোলা রাখার নিয়ম চালু করা হলে ও গত কয়েকদিন সরজমিনকালে দেখা গেছে, কার্যত দুপুর একটায় বন্ধ হয়ে যায় বিপণন কন্দ্রে। বলা হয় নামাজ ও আহারের বিরতি। এক ঘন্টা বিরতি দিয়ে দুইটার পর ১৫/২০ মিনিটের জন্যে জন্যে খোলা হয়।

 বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী øিগ্ধা বাউল বিডিনিউজকে বলেন, দুপুরে ক্লাস শেষে সাড়ে তিনটায় বই কিনতে এসে বিপনী খোলা পাওয়া যায় না। ফলে প্রায়ই ফিরে যেতে হয়। সকালেও ক্লাস থাকে। অনেকদিন ভোগান্তির পর অবশেষে পরীক্ষার জন্য প্রয়োজনীয় ‘সাহিত্য পত্রিকা’  কিনতে পেরেছেন বলে জানান øিগ্ধা।    

 বিপনন কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ও বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক আহমেদ কবির বিডিনিউজকে বলেন, ব্যাংকে দুপুর তিনটার পর লেনদেন না হওয়ার কারনে বিপনী দুপুরেই বন্ধ করে দিতে হয়। তবে শিক্ষার্থীরা চাইলে প্রয়োজনে বিপনীটি বিকেলেও খোলা রাখা হবে।