২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছর থেকে বাজারভিত্তিক জ্বালানি মূল্য

আগামী বছরের শেষভাগ থেকে বাংলাদেশ বাজারভিত্তিক জ্বালানি তেলের মূল্য নির্ধারণ ব্যবস্থায় প্রবেশ করতে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি বা কমে যাওয়ার উপর নির্ভর করে এবং সরকারের জ্বালানি মূল্য নীতি অনুসরণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার বিডিনিউজ- এর সাথে আলাপকালে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এ তথ্য প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 02:17 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এক প্রশ্নের জবাবে মাহমদুর রহমান চলতি অর্থ বছরে জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধি না করার ইঙ্গিত দিয়ে বলেন, আমরা ধীরে ধীরে বাজার নিয়ন্ত্রিত জ্বালানি মূল্য নির্ধারণের দিকে এগোচ্ছি। কিন্তু এ বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্যে বিইআরসি এখনও যোগ্য নয়। ফলে আগামী এক বছরে আরো দু’জন সদস্য নিয়োগসহ দক্ষতা বাড়ানোর কাজ শেষ করা হবে। আশা করা যায়, ২০০৬ সালের শেষ নাগাদ বাংলাদেশ বাজার নির্ভর জ্বালানি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রবেশ করবে।

বিশ্বের উন্নত দেশগুলোতে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে প্রতিদিন মূল্য সমন্বয় করা হয়। কিন্তু এশিয়ার দেশগুলোতে এখনো মাসে একবার কিংবা ১৫ দিনে একবার জ্বালানি মূল্য সমন্বয় ব্যবস্থা চালু আছে। সার্কের সদস্য দেশগুলোর মধ্যে ভারত এবং পাকিস্তান পুরোপুরি বাজার নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থায় প্রবেশ করেছে।

বর্তমানে ভারত এবং পাকিস্তানে অকটেন, পেট্রোল ও ডিজেলের দাম বাংলাদেশের চেয়ে বেশি হলেও কেরোসিনের দাম অনেক কম। এই খাতে দুটি দেশই পরিকল্পিতভাবে ভূতর্কী দিয়ে যাচ্ছে।  

অবশ্য বাংলাদেশের কয়েকজন জ্বালানি বিশেষজ্ঞ জাতীয় মূল্য নীতির আলোকে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষেত্রে বাজারভিত্তিক করার পরামর্শ দিয়ে আসছেন। হালে জ্বালানি মন্ত্রণালয় প্রাইসিং পলিসি নামে একটি গেজেট জারি করলেও এটা পুর্ণাঙ্গ নয়।

৯০- এর দশকের শুরুতে জাতীয় জ্বালানি মূল্য নির্ধারণ নীতিমালা করার জন্যে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি তার পুরো কাজ শেষ করে জ্বালানি মন্ত্রণালয়ে তাদের রিপোর্ট জমা দিলেও পরের কাজ এগিয়ে নেওয়ার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সরকার বাজার নির্ভর জ্বালানি মূল্য নির্ধারণ ব্যবস্থায় যাওয়ার আগে প্রাইসিং পলিসি চূড়ান্ত করা উচিত বলে সংশ্লিষ্টরা মনে করেন।