২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগর থেকে উদ্ধারকৃত ৩ বিদেশীকে বাগেরহাট কারাগারে প্রেরণ

বঙ্গোপসাগর থেকে নৌ-বাহিনীর উদ্ধারকৃত সিশেল দ্বীপের তিন নাগরিককে শনিবার বাগেরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে। নিরাপত্তা হেফাজতে রাখার আবেদনসহ মংলা থানা পুলিশ শনিবার তাদের বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত এই আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 09:27 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

পুলিশ ও আদালত সূত্রে এই সংবাদ জানা গেছে। তিন বিদেশী জন নরিস (৪৫), রবীন জ্যাকব (৪২) ও জেন পিয়ারকে (৪১) নৌ-বাহিনী গত ৩০ আগস্ট মংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার নিকট থেকে খাদ্য, পানীয়, জ্বালানী ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় একটি সেইলিং বোটসহ উদ্ধার করে। তারা গত ২ আগস্ট ঐ বোট নিয়ে সমূদ্র ভ্রমণে বের হন এবং ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েন। পুলিশ জানায়, তাদের দেশে ফেরৎ পাঠাতে আইনী প্রক্রিয়া চলছে।