হামলার আশঙ্কায় সচিবালয়ে প্রবেশে দর্শনার্থী পাশ ইস্যুর ওপর কড়াকড়ি
দাপ্তরিক কাজ ছাড়া কোনো দর্শনার্থীর নামে সচিবালয়ে প্রবেশের পাশ ইস্যু না করার জন্যে সংশ্লিস্ট পাশ ইস্যুকারী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা বিঘিœত হওয়াসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এ অবস্থায় সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের পাশ ইস্যু করার ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ শুধু নিজ দপ্তরে সরকারি জরুরি প্রয়োজনে আগতদের নামে পাশ ইস্যু করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলার সময় সচিবালয়ের অভ্যন্তরে চক্রটি বোমা বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হওয়ায় গোয়েন্দা সংস্থার একতাধিক কর্মকর্তার ধারণা, সচিবালয়ে যেকোনো সময় তারা ওই ধরনের হমলা চালাতে পারে। তাছাড়া বোমা হামলার ঘটনার পর সম্প্রতি সচিবালয়ে বোমা হামলার হুমকি দিয়ে কে বা কারা লিফলেট বিতরণ করে।
