২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে ২ জন নিহত

সিরাজগঞ্জের যমুনা সেতু (পশ্চিম) এলাকার মুলিবাড়ী রেল ক্রসিং- এর কাছে শুক্রবার রাতে ট্রেনের ইঞ্জিনের নিচে পড়ে দুই সাইকেল আরোহী নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 01:02 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

রেলওয়ে পুলিশ সূত্র জানায়, এনিমেট নামের একটি ট্রেনের ইঞ্জিন সয়দাবাদ স্টেশন থেকে সদানন্দপুর স্টেশনে যাচ্ছিল। এসময় নূর হোসেন এবং জামাল হোসেন (২৫) নামের দুই সাইকেল আরোহী রেল ক্রসিং পার হতে গেলে ওই ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহতদের বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সয়দাবাদ নামক স্থানে।

দুর্ঘটনার কারণ হিসেবে পুলিশ জানায়, রেল ক্রসিংয়ের প্রহরী আবদুস সাত্তার কর্তব্যে অবহেলা করে রেল ক্রসিংয়ের ব্যারিয়ার না নামানোর ফলে এ দুর্ঘটনা ঘটে।