২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের বিশাল মজুদ: ২০টি একে--৪৭ রাইফেলসহ বিপুলসংখ্যক গুলি উদ্ধার

মায়ানমার সীমান্তবর্তী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থেকে বৃহস্পতিবার গভীর রাতে ২০টি একে--৪৭ রাইফেলসহ প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছে। অস্ত্রভাণ্ডার উদ্ধারের পর ওই এলাকায় মারাত্মক আগ্নেয়া¯েত্রর বিশাল মজুদ আছে বলে শুক্রবার সকালে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

সূত্র জানায়, বৃহস্পতিবার বিডিআর সদস্যরা নাইক্ষ্যংছড়ি থেকে সাত হাজার সাতশ’ ১৬ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলিসহ কমপক্ষে ২০টি একে- ৪৭ রাইফেল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে। অভিযানে বিডিআর’র সাথে র্যাব সদস্যরাও অংশ নেয়।

অন্যদিকে, শুক্রবার ভোরে নাইক্ষ্যংছড়ি থেকে বিশাল অস্ত্রের ভাণ্ডার উদ্ধারের পর র্যাব চট্টগ্রাম অঞ্চলের  কমান্ডার লে. কর্নেল কাজী এমদাদুল হক সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, পাহাড়ী সন্ত্রাসীরা বিক্রির জন্যে নাইক্ষ্যংছড়িতে অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলেছে।

উদ্ধারকৃত একটি একে ৪৭ রাইফেলের ওপর হাতে লেখা ‘১০,০০০ নাম্বার’ প্রসংগে র্যাব কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এতে সহজে ধারণা করা যায়, এ এলাকায় আরও অস্ত্র মজুদ আছে।

অস্ত্র মজুদের সাথে কারা জড়িত?-- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, পাহাড়ী সন্ত্রাসীরাই এ অস্ত্রের মজুদ গড়ে তুলেছে।

নাইক্ষ্যংছড়ির অস্ত্রের মজুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ  তথ্য র্যাবের হাতে রয়েছে। এ ব্যাপারে আরও নিশ্চিত হয়ে নাইক্ষ্যংছড়িতে শিগগিরই অভিযান চালানো হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও উল্লেখ করেন, দুর্গম পাহাড়ী এলাকার কারণে নাইক্ষ্যংছড়িতে সন্ত্রাসীরা সহজে ঘাঁটি করতে পারে। আর এসব ঘাঁটিঁতে অভিযান চালানো বেশ কষ্টসাধ্য।

নাইক্ষ্যংছড়িতে উদ্ধার হওয়া অস্ত্রগুলো শুক্রবার সকালে পতেঙ্গায় র্যাব চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে সাংবাদিকদের দেখানো হয়।

রাজশাহীতে র্যাব ৫ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল হাসিনুর রহমানের নেতৃত্বে  র্যাব চট্টগ্রাম ও র্যাব রাজশাহীর দুটি দল এবং বিডিআর এর যৌথ টিম নাইক্ষ্যংছড়ির জারালিয়াছড়ির পাহাড়ী এলাকা থেকে ২০টি একে ৪৭সহ বিপুল পরিমাণে গোলাবারূদ উদ্ধার করেছে। 

সেনাবাহিনীর মাইন ইউনিটের সহায়তায় মাঠির নীচে অস্ত্রগুলোর অবস্থান নির্ণয় করা হয়।

বান্দরবান সেনাবাহিনীর একটি সূত্র জানায়, গত এক সপ্তাহে  নাইক্ষ্যংছড়ির লেম্বুছড়ি থেকে ৬৭টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ৩০ হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে।

উদ্ধার করা অস্ত্রগুলো মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী রোহিঙ্গা সোলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) বলে সেনা বিশেষজ্ঞদের ধারণা।

বৃহস্পতিবারের উদ্ধারকৃত অন্যান্য জিনিসের মধ্যে রয়েছে ৪৪টি ম্যাগজিন, একে ৪৭ রাইফেলের ছয় ড্রাম ম্যাগজিন, ১৮টি অয়েল ক্যান এবং ২৭টি অস্ত্র পরিস্কার করার সামগ্রী ।

বান্দরবান সেনা রিজিয়নের একজন মুখপাত্র জানান, এ নিয়ে গত এক সপ্তাহে বাংলাদেশ--মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি এলাকা থেকে ৬৭টি অত্যাধুনিক মারণাস্ত্র এবং বিভিন্ন অস্ত্রে ব্যবহারযোগ্য প্রায় ৩০ হাজার রাউণ্ড বুলেট উদ্ধার করা হল।

বিডিআর সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি জোনের কমাণ্ডিং অফিসার লেফটেনেন্ট কর্ণেল আবদুল আউয়াল বীর প্রতীকের নেতৃত্বে বৃহস্পতিবার রাত থেকে এ অভিযান শুরু হয়।

সেনাবাহিনীর মাইন ডিটেক্টর ইউনিটের মাধ্যমে মেটাল ডিটেক্টর ব্যবহার করে মাটির নিচ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।