২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি’র বিদায়ী রাষ্ট্রদূত এসকো’র ঢাকা ত্যাগ

ঢাকায় ইউরোপীয় কমিশন ডেলিগেশনের প্রধান, বিদায়ী রাষ্ট্রদূত এসকো কেনশিয়েন্সকি তার তিন বছরের অ্যাসাইনমেন্ট শেষে শুক্রবার দুপুরে ঢাকা ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 04:22 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমান বন্দরে বিডিনিউজকে এস্কা বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, এ দেশের জনগণ খুবই পরিশ্রমী। আমি তাদের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি এবং পাশাপাশি অভিজ্ঞতা অর্জন করেছি।

বাংলাদেশকে একটি অগ্রসরমান দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি একটি  চমৎকার দেশ। আমি দেখেছি এখানকার জনগণ খুবই পরিশ্রমী। তারা আন্তরিক, অতিথিপরায়ণ এবং বন্ধুবৎসল,  যা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে।

ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত হিসেবে এসকো ২০০২ সালের ৯ এপ্রিল বাংলাদেশে আসেন।

ইউরোপিয়ান কমিশন ডেলিগেশনের নতুন প্রধান শনিবার বাংলাদেশে আসবেন।