২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে ২০টি একে-৪৭ রাইফেলসহ বহু গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে বৃহস্পতিবার গভীর রাতে বিডিআর সদস্যরা সাত হাজার সাতশ’ ১৬ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলিসহ কমপক্ষে ২০টি একে- ৪৭ রাইফেল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে। এ অভিযানে বিডিআর- এর সাথে র্যাব সদস্যরাও অংশ নেয়।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 01:36 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

উদ্ধার করা অস্ত্রগুলো মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী রোহিঙ্গা সোলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) বলে সেনা বিশেষজ্ঞদের ধারণা।

বৃহস্পতিবারের উদ্ধারকৃত অন্যান্য জিনিসের মধ্যে রয়েছে ৪৪টি ম্যাগজিন, একে ৪৭ রাইফেলের ছয় ড্রাম ম্যাগজিন, ১৮টি অয়েল ক্যান এবং ২৭টি অস্ত্র পরিস্কার করার সামগ্রী উদ্ধার করেছে।

বান্দরবান সেনা রিজিয়নের একজন মুখপাত্র জানান, এ নিয়ে গত এক সপ্তাহে বাংলাদেশ--মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি এলাকা থেকে ৬৭টি অত্যাধুনিক মারণাস্ত্র এবং বিভিন্ন অস্ত্রে ব্যবহারযোগ্য প্রায় ৩০ হাজার রাউণ্ড বুলেট উদ্ধার করা হল।

বিডিআর সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি জোনের কমাণ্ডিং অফিসার লেফটেনেন্ট কর্ণেল আবদুল আউয়াল বীর প্রতীকের নেতৃত্বে বৃহস্পতিবার রাত থেকে এ অভিযান শুরু হয়।

সেনাবাহিনীর মাইন ডিটেক্টর ইউনিটের মাধ্যমে মেটাল ডিটেক্টর ব্যবহার করে মাটির নিচ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।