২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে চোখ উৎপাটনের দায়ে ২ জনের ফাঁসি

পিরোজপুরে চোখ উৎপাটনের দায়ে দুজনকে ফাঁিসর আদেশ দিয়েছেন আদালত। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাদেকুল ইসলাম তালুকদার বৃহস্পতিবার এই রায় প্রদান করেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 08:37 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

ফাঁসির দন্ডপ্রাপ্তরা হচ্ছে শাহাবুদ্দিন ও নুরুল হক পেয়াদা। অভিযোগ প্রমানিত না হওয়ার মামলার অপর ১৪ জন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৯ সালের ১৫ ডিসেম্বর মঠবাড়িয়া উপজেলার কবুতরখালী গ্রামের আবদুর রশিদ তালুকদারের পুত্র ওমর আলীকে দন্ডপ্রাপ্ত আসামী ধরে নিয়ে দুচোখ উৎপাটন করে। ১৯ ডিসেম্বর আ. রশিদ তালুকদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীকালে তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আবুল কামাল আকন।