কয়েদী ভ্যানে আসামীদের মধ্যে সংঘর্ষ, গুরুতর অবস্থায় ১ জন হাসপাতালে
আদালতে থেকে কেন্দ্রীয় কারাগারে ফেরার সময় বুধবার রাতে একটি কয়েদী ভ্যানে কয়েদীরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হলে কমপক্ষে সাতজন আহত হয়েছে।
সংঘর্ষে মারত্মক আহত আব্দুর রাজ্জাক (২২) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারা পুলিশ জানায়, ভ্যানে করে যাওয়ার সময় একটি অস্ত্র মামলার আসামী আব্দুর রাজ্জাক অপর একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির অসদারচনের প্রতিবাদ করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। মৃত্যু দন্ডাদেশপ্রাপ্ত ওই আসামীরা রাজ্জাকের ওপর চড়াও হয় এবং বেদম মারধর করে। এরা হচ্ছে-সোহেল রিয়াজ পাপ্পু, শাহরিয়ার হোসেন জসিম, লালু উদ্দিন লালু, মীর মোহাম্মদ রিয়াজ, রতন এবং টিপু।
