২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজিতপুরে বন্দুকযুেদ্ধ নিহত ২, গ্রেফতার ৩

কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে বুধবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী বাদল ও মামুন গ্রুপের বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 12:44 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের পুড্ডা এলাকায় গুলিবিমিয়ের সময় বাদল গ্রুপের বাদল (৩৩), সহকর্মী আক্কাস (৩৫) ও ভুট্টো (৩০) গুলিবিদ্ধ হয় এবং পরে গুরুতর অবস্থায় প্রথম দু’জনের মৃত্যু হয়। আহত ভুট্টোকে টেম্পুতে করে নিয়ে পালিয়ে যাবার সময় এলাকাসাসী চারদিক থেকে ঘিরে ধরলে সন্ত্রাসীরা গুলি চালায়। এলাকাবাসীর সহায়তায় এ সময় পুলিশ বাদল গ্রুপের জসিম, রতন ও মাইনুল নামে তিন জনকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি বন্দুক ও পাইপগানসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করে।

নিহত সন্ত্রাসী বাদলের বিরুদ্ধে বাজিতপুর ও নিকলী থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে। তবে কার গুলিতে তারা মারা যায় সে ব্যাপারে পুলিশ নিশ্চিত হতে পারেনি।