আগস্ট মাসে সারা দেশে ২১৯ নারী নির্যাতিত
গত মাসে সারা দেশে ২১৯ টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর ছয়জনসহ সর্বমোট খুন হয়েছেন ৮৪ জন। ১৭ জন গণধর্ষিতসহ ধর্ষণের শিকার হয়েছেন ৪৭ জন।
অন্যান্য নির্যাতনের মধ্যে রয়েছে হত্যা চেষ্টা ৮, ধর্ষণ চেষ্টা ৯, অপহরণ ও অপহরণ চেষ্টা ২৮, পাচার ২, অ্যসিড নিক্ষেপ ৫, শারীরিক নির্যাতন ১৫, প্ররোচিত আত্মহত্যা ১০, শ্লীলতাহানি ৪, পতিতাবৃত্তিতে বাধ্যকরণ ২টি। এছাড়া ফতোয়া, গৃহচ্যুতকরণ ও পর্ণো সিডি তৈরির মতো ঘটনাও ঘটেছে। নির্যাতিতদের মধ্যে কোলের শিশু থেকে শুরু করে ৫৫ বছরের বৃদ্ধারাও রয়েছেন।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের তত্ত্বাবধানে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত নারী নির্যাতন ঘটনাসমূহ জরিপের মাধ্যমে এইসব তথ্য পাওয়া গেছে।
