ইরাকে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক
ইরাকে তাইগ্রিস নদীর একটি সেতুতে পদদলিত হয়ে কয়েক শ’ লোকের প্রাণহানির ঘটনায় বুধবার বাংলাদেশ গভীর শোক প্রকাশ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, আমরা মর্মান্তিক এ ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
