‘শ্রমিকদের জন্য ন্যুনতম মজুরির ঘোষণা দেওয়া জরুরী’
দারিদ্র্য হ্রাস এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরী ঘোষণার কোনও বিকল্প নেই। রাজধানীতে পাঁচদিনব্যাপী জাতীয় কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তারা এ কথা বলেন।
তারা বলেন, সরকার সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেল ঘোষণা করেছে। এখন জাতীয় ন্যুনতম মজুরী ঘোষণা করা কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব।
শ্রমজীবী মানুষের দুরবস্থার উল্লেখ করে বক্তারা যত শিগগির সম্ভব জাতীয় ন্যুনতম মজুরী ঘোষণার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) ন্যুনতম জাতীয় মজুরী বিষয়ক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম)
এ সংক্রান্ত কর্মসূচির আওতায় এক বছর মেয়াদী প্রচারাভিযানের নকশা করা হয়েছে। কর্মশালায় শীর্ষস্থানীয় ট্রেড ইউনিয়ন এবং জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপস্থিত বক্তারা সময়োপযোগী ন্যুনতম জাতীয় মজুরীর জন্য বেশ কিছু সুপারিশ করেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বিলস এর ভাইস চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক জাহানারা বেগম এবং বিলস মহাসচিব জাফরুল হাসান উপস্থিত ছিলেন।
