২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সন্দেহভাজন এক জঙ্গিকে আটক করা হয়েছে

দেশব্যাপী ১৭ আগষ্টের বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে চট্টগ্রামে গোয়েন্দা সংস্থা গুলো বুধবার যৌথ অভিযান চালিয়ে শহরের খুলশি থানার ঝাউতলা এলাকা থেকে এক জঙ্গি নেতাকে আটক করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

গোয়েন্দা সংস্থাগুলোর ব্যাপক অভিযানকালীন বিকাল সারে তিনটার সময় তাকে ধরা হয়। তাকে সঙ্গে নিয়ে এখন তার সহযোগীদের খোঁজ করা হচ্ছে।

অভিযানকারী দলের এক সদস্য গ্রেফতার সম্পর্কিত তথ্য প্রকাশে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, এব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।