২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আবারও ওয়াসার অভিযান শুরু, প্রথম দিনে ১১ লাখ টাকা বকেয়া আদায়

ঢাকা মহানগরী এলাকায় অবৈধ পানির সংযোগ, অবৈধ নলকুপ ও বিল খেলাপিদের বিরুদ্ধে ওয়াসার অভিযান সাতদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবারও শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

মঙ্গলবার পুলিশসহ ওয়াসার ম্যাজিস্ট্রেট কাজী ওয়াছিউদ্দিন নগরীর মতিঝিল ও কমলাপুর এলাকায় অভিযান চালান।

অভিযানে নগদ ৫০ হাজার এবং চেকে সাড়ে ১০ লাখ টাকা আদায় এবং এক ব্যক্তিকে আটক করা হয়।

ওয়াসা সূত্র জানায়, দলটি মতিঝিল বাণিজ্যিক এলাকার ৪৮/১ নম্বর বাসায় ১০ লক্ষাধিক টাকার বকেয়া আদায়ে অভিযান চালায়। এ সময় বাসার মালিক পাঁচ লাখ টাকা চেকে পরিশোধ করেন। ওই বাসা থেকে দলটি একজনকে আটক করে।

পরে ৩৮ উত্তর কমলাপুরের বাসায় অভিযান চালিয়ে পানির লাইনে বড় আকারের অননুমোদিত পাইপ পায়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সময় বাড়ির মালিক ছয় লাখ টাকা বকেয়ার মধ্যে নগদে ৫০ হাজার এবং চেকে সাড়ে পাঁচ লাখ টাকা পরিশোধ করে।

পরে দলটি একই এলাকায় আরও কয়েকটি বাসায় অভিযান চালিয়ে বকেয়া আদায় করে।

ওয়াসা সূত্রে জানা যায়, এখন থেকে প্রতিদিনই ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ওয়াসার অভিযান চলবে।