রাজশাহীতে প্রায় ৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য বিনষ্ট করা হয়েছে
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিডিআর এবং র্যাব যৌথভাবে নগরীতে সোমবার প্রায় সাত কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য বিনষ্ট করেছে।
এর মধ্যে ৩২ হাজার বোতল ফেনসিডিল, পাঁচ কেজি হেরোইন, ৭০ কেজি গাঁজা ও ৩১৬ বোতল বিদেশি মদ।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব মাদকদ্রব্য বিনষ্ট করা হয়। এসময় ওই তিন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত দু’মাস ধরে জেলা থেকে এসব মাদক জব্দ করা হয়েছিলো।
