অপহৃত জামালউদ্দিন কিলিং স্কোয়াডের সদস্য শফি গ্রেফতার
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী ও বিএনপি নেতা জামালউদ্দিন অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শফিকুল আলম (শফি) কে রোববার রাতে কুমিল্লার রাজাপুর থেকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্র জানায়, জামালউদ্দিন কিলিং স্কোয়াডের সদস্য সন্দেহে শফিকে গ্রেফতার করা হয়েছে। সে রাউজানের উত্তর সাত্তার গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র।
তাকে চট্টগ্রাম র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২০০৩ সালের ২৪জুলাই নগরীর চাঁদগাও এলাকা থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও ব্যবসায়ী জামাল উদ্দিনকে অপহরণ করা হয়।
গত ২৪ জুলাই রাতে ফটিকছড়ির কাঞ্চন নগরের দূর্গম পাহাড়ী এলাকা থেকে জামাল উদ্দিনের কঙ্কাল সন্দেহে একটি কঙ্কাল উদ্ধার করা হয়।
জামাল উদ্দিন অপহরণ ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামী শহীদ চেয়ারম্যান ও কিলিং স্কোয়াড়ের নেতৃত্বদানকারী কালা মাহাবুব ও শফিসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ২১ জন জামিনে আছে।
