কুড়িগ্রামের উলিপুরে এক যুবক খুন
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের কাজলডাঙ্গা বিল থেকে রোববার দুপুরে পুলিশ সুজা (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে।
খুনের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রামের আনিসুর রহমানের পুত্র রজুকে (২২) গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, তবকপুর এলাকার জয়েনউদ্দিনের পুত্র সুজা শনিবার রাতে বাড়ির পাশের কাজলডাঙ্গা বিলে মাছ ধরতে গেলে দুর্বত্তরা তাকে খুন করে। রোববার গ্রামবাসী সুজার লাশ শনাক্ত করে পুলিশে খবর দেয়।
