২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ২০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের শিব মূর্তি উদ্ধার

মানিকগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৪)-এর একটি বিশেষ দল ২০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি শিব লিঙ্গ মূর্তি উদ্ধার করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 05:21 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

শনিবার রাত ১১টায় শিবালয় উপজেলার নালী পূর্বপাড়া গ্রামের কালীপদ চক্রবর্তীর বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, প্রায় ৭০ কেজি ওজনের মূর্তিটি পাচারের উদেশ্যে কালীপদের বাড়িতে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে ওই বাড়িতে গিয়ে একটি ঘর থেকে মূর্তিটি উদ্ধার করে। র‌্যাব এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।