২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্র গুরুতর ছুরিকাহত

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 02:37 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

আহত ছাত্রের নাম মামুন। সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আহত মামুন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছে, তার অবস্থা গুরুতর।

সহপাঠীরা জানায়, শনিবার ক্লাস করতে ক্যাম্পাসে এলে সন্ত্রাসীরা মামুনের বুকে এবং হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে।

পুলিশ এখনো এর কারণ জানাতে পারেনি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।