২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজান উপলক্ষে টিসিবি ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রি করবে

আসন্ন রমজান উপলক্ষে টিসিবি রাজধানীসহ চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে ভ্রাম্যমাণ মিনি ট্রাকের মাধ্যমে মশুর ডাল, পিঁয়াজ, ছোলাবুট এবং সয়াবিন তেল সুলভমূল্যে বিক্রি করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

এক তথ্য বিবরণীতে শনিবার এ খবর জানানো হয়েছে।

নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বাজার দর সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখতে সরকারের নির্দেশক্রমে টিসিবি এসব কার্যক্রম গ্রহণ করেছে।

টিসিবি আহুত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মশুর ডালের দরপত্র খোলার তারিখ ৩১ আগস্ট এবং পিঁয়াজের দরপত্র খোলার তারিখ ৫ সেপ্টেম্বর। বাই-ব্যাক পদ্ধতির মাধ্যমে বিভিন্ন পণ্য আমদানি করে বাজারজাত করার জন্যে উৎসাহী ব্যবসায়ীদের টিসিবি’র সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

ভোগ্যপণ্য সংগ্রহের জন্য জাতীয় দরপত্রও আহ্বান করা হয়েছে।