বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে বিপুল পরিমান অস্ত্রশস্ত্র উদ্ধার
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গহীন অরণ্য থেকে বিডিআর শনিবার বিপুল পরিমান অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে।
উদ্ধারকৃত গোলা বারুদের মধ্যে রয়েছে জার্মানীর তৈরি ৩২টি পিস্তল এবং পাঁচ হাজার রাউন্ড গুলি ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিডিআর নাইক্ষ্যংছড়ি সদর থেকে ১৩ কি.মি. উত্তর দক্ষিণ লেমুছড়ি এলাকার পালংঝিরির গহীন অরণ্যে বেলা ২ টায় এ অভিযান চালায়।
এ সময় বিডিআর পরিত্যক্ত অবস্থায় জার্মানীর তৈরি ৩২ টি পিস্তল, পিস্তলের পাঁচ হাজার রাউন্ড গুলি, ৬৪ টি ম্যাগজিন ও ৪৪ টি অস্ত্র তৈরির রড উদ্ধার করে। বিডিআর ঘটনাস্থলে অন্ত্রধারীদের কাউকে খুঁজে পায় নি।
