সিটি কর্পোরেশনের সাথে অন্যন্য সেবামূলক প্রতিষ্ঠানের সমন্বয় করা উচিত: রাজশাহী মেয়র
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু এমপি বলেছেন সিটি কর্পোরেশনের সাথে অন্যন্য সেবামূলক প্রতিষ্ঠানের সমন্বয় করা উচিত।
উন্নত নগরীর আশাতেই আমাদের সিটি কর্পোরেশনের সংস্কার প্রয়োজন।
শুক্রবার বিডিনিউজকে মেয়র মিনু বলেন, রাজশাহী মহানগরীর জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তাতে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা আমর কর্তব্য। শনিবার অন্যান্য মেয়ররা প্রস্তাবিত ‘নগর সরকার’ ইস্যু নিয়ে আলোচনা করতে ঢাকায় বসছেন, আমি সেখানে যাবো এবং তাদের সাথে আলোচনা করে মহানগরীর যা জন্য ভালো হয় তাই গ্রহণ করব ।
সেমিনারে আপনি কি প্রস্তাব রাখবেন এমন একটি প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমাদের যে সমস্ত সেবা মূলক প্রতিষ্ঠান রয়েছে তার সমন্বয় করা উচিত। বিশ্বের উন্নত সিটিগুলো যে ভাবে পরিচালিত হয়, সে আলোকেই যাতে আমাদের সিটিগুলো পরিচালিত হতে পারে, এমন সিদ্ধান্তই আমরা গ্রহণ করব।
অপর এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির জন্যই আমরা কাজ করবো। চট্টগ্রাম মেয়র যে কথা বলছেন তা কিছু একটা বিশেষ উদ্দেশ্যে। আমর বক্তব্য সে ধরণের নয়।
তিনি আরও বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার প্রতিটি সিটি’র জনগনের ‘নাগরিক সুযোগ’ সুনিশ্চিত করার উদ্যোগ নেবে এমন বিশ্বস আমরা রয়েছে। সরকারের উদ্যোগের সাথে সমন্বয় করেই আমরা কাজ করে যাব।
