২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় কবি কাজী নজরুলের ২৯তম মৃত্যুবার্ষিকী শনিবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী শনিবার। বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংস্থা বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচী হাতে নিয়েছে। ঢাবি উপাচার্য এসএমএ ফায়েজের নেতৃত্বে শনিবার সকালে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হবেন। পরে কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত কবির মাজার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়াও কবির মাজার প্রাঙ্গনে ফাতেহা পাঠ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

চারণ সাংস্কৃতিক কেন্দ্র সকাল সাড়ে সাতটায় টিএসসি চত্বরে জমায়েত হয়ে পরে র‌্যালীসহ কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে। এছাড়াও টিএসসি ক্যাফেটেরিয়ায় বিকাল চারটায় চারণের উদ্যোগে বিদ্রোহী কবির স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সমাজতান্ত্রিক দল বিদ্রোহী কবির মাজারে পুষ্পস্তবক অর্পন করবে সকাল সাড়ে সাতটায়।

কাজী নজরুল ইসলাম মূলত বিদ্রোহী কবি নামে পরিচিত তার বিদ্রোহী কবিতার জন্য। যে কবিতা ব্রিটিশবিরোধী সংগ্রামে উদ্বুদ্ধ করেছে। এছাড়াও তিনি তারণ্যের কবি, সাম্যের কবি নামে খ্যাতি অর্জন করেছেন। তার কবিতা দেশপ্রেমিকদের উদ্বুদ্ধ করতো।

নজরুলের বিখ্যাত গ্রন্থ অগ্নিবীণা, সঞ্চিতা, বিষের বাঁশী, ভাঙ্গারগান, বাঁধন হারা ইত্যাদি।