‘নগর সরকার’ পদ্ধতির প্রস্তাবনা সরকারের বিবেচনা করা উচিত: চট্টগ্রাম মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, করপোরেশনের জনগণের সেবা নিশ্চিত ও কার্যকর করার জন্য ‘নগর সরকার’ পদ্ধতি নিয়ে তাদের প্রস্তাবনা সরকারের বিবেচনা করা উচিত।
তিনি বলেন, “আমি চাই নগর সরকার ধারণা নিয়ে নগরবাসীর চলমান দাবী সরকার দ্রুত অনুমোদন করুক’।
নগর সরকার ইস্যুতে শনিবার অনুষ্ঠেয় ছয় সিটি কর্পোরেশনের মেয়রের বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্য ঢাকায় যাত্রা করার আগে বিডিনিউজকে দেওয়া একান্ত সাক্ষাতকারে মেয়র মহিউদ্দিন চৌধুরী একথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে মহিউদ্দিন চৌধুরী নগর সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। টানা তৃতীয়বারের মত চট্টগ্রামের সিটি করপোরেশনের নির্বাচনে জয় লাভ করে এই বছরে ৯ মে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। মহিউদ্দিন চৌধুরী জানান, প্রস্তাবিত এ পদ্ধতি সম্পর্কিত তার ধারণা নিয়ে অন্য পাঁচ মেয়রের সঙ্গে ইতোমধ্যে মতবিনিময় করছেন।
ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা ইতোমধ্যে নগর সরকার গঠনে তার ধারণার সঙ্গে একমত পোষন করেছেন। ঢাকা মেয়রের আমন্ত্রণেই তিনি শনিবারের বৈঠকে যোগ দিচ্ছেন যেখানে এ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
চট্টগ্রামের মেয়র জানান, জাপানের ওসাকা সিটির আলোকে খসড়া পরিকল্পনা প্রায় চুড়ান্ত। খসড়া পরিকল্পনাটি ইতোমধ্যে
সাদেক হোসেন খোকার কাছে পাঠানো হয়েছে।
নির্বাহী, আইন প্রণয়ণ ও বিচার-এই তিনটি পদ্ধতির সমন্বয়ে খসড়া পরিকল্পনাটি তৈরি করা হয়েছে। যদিও খসড়ায় মেয়রকে অভিশংসন ব্যবস্থার সুযোগ রাখা হয়নি।
সিটি কাউন্সিল, সিটি সংসদ এবং উপদেষ্টা কাউন্সিলের প্রস্তাবের প্রভাবও এই প্রস্তাবনায় সমন্বিত করা হয়েছে। এ খসড়ায় আগে দুইজন ডেপুটি মেয়র পদের প্রস্তাব ছিল, যদিও এখন তা বাতিল করা হয়েছে।
মেয়র বলেন, শিক্ষা, স্বাস্থ্য পরিবেশ, বন্দর, বিদ্যুৎ, ওয়াসা, সড়ক, বাসস্থান ও নারী বিষয়কসহ প্রায় ২০টি বিভাগ প্রস্তাবিত পদ্ধতির আওতায় আনা হয়েছে। ফলে নগর পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুসমন্বয়ের জন্য সেগুলোও নগর সরকারের আওতায় আনার প্রস্তাব রাখা হয়েছে।
নগর সরকারের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে মহিউদ্দিন চৌধুরী বলেন, শুধুমাত্র সরকারের অনুমোদন পেলেই প্রস্তাবনা আশার মূখ দেখবে। তবে এ প্রস্তাবনা প্রকল্প বাস্তবায়নে তহবিল সংগ্রহের জন্য তিনি সরকারের ওপর নির্ভরশীল নন।
মেয়র আরো বলেন, স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগকারীরা এ ব্যাপারে সহায়তার জন্য আগ্রহী।
এক প্রশ্নে উত্তরে তিনি বলেন, বিভিন্ন সিটি করপোরেশনের জন্য তাদের বাস্তবতা অনুসারে নগর সরকার গঠন করা যেতে পারে।
মহিউদ্দিন আশাবাদী শনিবার বৈঠকে খসড়া চুড়ান্ত হবার সম্ভবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে নগর সরকারের চুড়ান্ত খসড়া পেশের পরও বিভিন্ন সুপারিশ পাঠানো হবে। তাই এ ব্যাপারে নগরবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানান।
ঢাকার গুলশানের মেয়র ভবনে শনিবার মেয়রদের মধ্যে ছয়টি করপোরেশনের সাধারণ সমস্যাগুলি নিয়ে আলেচনা হবে।
