বন্দর নগরীতে ‘অপহরণ’ একটি বিকাশমান ব্যবসা
দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে অপহণের ঘটনা দিনদিন একটি বিকাশমান ব্যবসায় রূপ নিচ্ছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জানায়, চট্টগ্রাম নগর থেকে সুসংগঠিত দলগুলো আগস্ট ২০০৫ পর্যন্ত গত দু’বছর ধরে বিদেশি নাগরিক, ব্যাবসায়ী, অবাঙ্গালি এবং ছাত্রসহ ৭৫ জনকে অপহণর করেছে এবং মুক্তিপণ হিসেবে আদায় করেছে কোটি কোটি টাকা।
বেসরকাররি তথ্যমতে, অধিকাংশ ক্ষেত্রেই অপহৃতরা আইন প্রয়োগকারি সংস্থগুলোকে না জনিয়ে অর্থের বিনিময়ে মুক্তি নিয়েছে।
সম্পদশালীদের অপহরণের ঘটনা অপ্রতিহত ভাবে বিরাজমান থাকায় চট্টগ্রামের বাসিন্দারা এখন আতঙ্কের মধ্যে দিনযাপন করছে।
চট্টগ্রামের ব্যবসায়ী জামালউদ্দিন অপহরণ এবং জাকির নামে অপর এক কোটিপতি ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার ঘটনা চট্টগ্রামের বাসিন্ধাদের মনে এখনও জ্বলজ্বল করছে। বিশেষ করে ক্ষতিগ্রস্থ পরিবারের মনে।
পুলিশের পরিসংখ্যান মতে নগরীর প্রায় ১২০জন এবং জেলা পর্যায়ের ৬০ জন এ আন্ডার ওয়ার্ল্ড ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
সূত্র জানায়, এদের মধ্যে ২০ থেকে ২৫ জন অপহরণকারী নগরির ১২টি থানায় ও জেলা পর্যায়ের ১৪টি থানায় এ সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে।
এদের মধ্যে অধিকাংশই জামাত-শিবির, বিএনপি ও আওয়ামী লীগ প্রভাবশালী কয়েকজন নেতাদের ছত্রছায়ায় থেকে এ কাজ করে যাচ্ছে।
স্পর্শকাতর এবিষয়ে পুলিশ কোন ধরনের কথা এবং মাসিক খতিয়ান দিতে অপারগতা প্রকাশ করেছে।
নব্বইয়ের দশকে এ অপহরণের ব্যবসা শুরু হয়েছে এবং ১৯৯৫ সালের ৫ আগস্ট কোটিপতি অবাঙ্গালি তাহের আলী ফারুকীর অপহরণের মধ্যদিয়ে এ ঘটনার নাটকীয় মোড় নেয়।
অপহরণকারিরা তাহেরের কাছ থেকে মুক্তিপন হিসেবে চার কোটি টাকা দাবি করে। একটি মোটা অংকের টাকা প্রদান করেই তিনি অপহণকারিদের হাত থেকে মুক্তি পান।
গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা জানান, অপহরণকারিরা চট্টগ্রামকে এটি নিরাপদ স্বর্গরাজ্য হিসেবে মনে করেন কেননা ঐতিহ্যগত ভাবে চট্টগ্রামবাসিরা ব্যবসায়িক। এছাড়া জেলার ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাওজান ও হাটহাজারি’র পাহাড়ি এলাকাগুলোতে অপহণরকারিরা সহজে লুকিয়ে থাকতে পারে।
চট্টগ্রাম মহানগার পুলিশ সূত্রে জানা যায়, তারা প্রায় ৭৮ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে । এবং বাকি ২৯ জন পালিয়ে বেড়াচ্ছে। তবে পুলিশ সঠিক করে জানেনা গ্রেফতারকৃতদের কতজন জামিনে ছাড়া পেয়েছে।
বিশ্বস্ত সূত্র জানায় অপহণরকারীরা পুলিশ ও রাজনৈতিক নেতাদের মোট অংকের অর্থ প্রদানের মাধ্যমে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
অপরাধ বিশেষজ্ঞরা বলেন, আন্ডার ওয়াল্ডের এ সকল সন্ত্রাসীরা ব্যবসায়ি, শিল্পপতি অথবা তাদের সন্তানদের অপহরণ করে এবং তাদের জেলার গভীর জঙ্ঘলে নিয়ে যায়।
জামালউদ্দিন এবং জাকির অপহরণের পরপর চট্টগ্রামের আইন শৃংখালা পরিস্থিতি নাজুক হয়ে পড়ে। সত্যিকার অর্থে এ সময় অধিকাংশ ব্যবসায়ী এসময় ঘরের বাহিরে ব্যবসায়িক কারণেও বের হয়নি এমনকি ভোরের হাঁটতেও যাননি তারা।
পুলিশ কর্তৃপক্ষ বর্তমানে লজ্জ্বাজনক পরিস্থিতিতে রয়েছে। অপহণকারিদের ধরতে না পেরে এবং অপহৃতদের উদ্ধার করতে না পেরে জেলা ও নগরীর পুলিশরা নিজেরাই বিব্রত কর পরিস্থিতির মধ্যে পড়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ২৫ সন্ত্রাসীর একটি দল ফটিকছড়ি, রাওজান, হাটহাজারি, সাতকানিয়া এবং রাঙ্গুনিয়া এলাকায় অপহন ও হত্যার ঘটনা নিয়ন্ত্রণ করে। এ সিন্ডিকেটগুলোর নেতৃত্ব দিচ্ছে রাওজানে কাশেম চেয়ারম্যান, ফাইভ স্টার জাসিম, গিট্টু নাসির, জাভেদ, শওকত, ফজল হক ও বিধান বড়ুয়া, সাতকানিয়ায় ওসমান, আহমাইদ্যা ও রিপন, হাটহাজারিতে হাবিব খান, দেলোয়ার, তাহের এবং দিদার, ফটিকছড়িতে কাশেম, জানে আলম, আজিজুল হক ও ফজলুল হক ।
