২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবি আসাদ চৌধুরীর মাতৃবিয়োগ

বিশিষ্ট কবি এবং স্বভূমি লেখক শিল্পী কেন্দ্রের সভাপতি আসাদ চৌধুরীর মা সৈয়দা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 05:14 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি এক পুত্র, দুই কন্যা এবং নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সৈয়দা মাহমুদা বেগমের মৃত্যুতে স্বভুমি লেখক শিল্পী কেন্দ্রের সদস্য সচিব মুজতবা আহমেদ মুরশেদ এক বার্তায় শোক প্রকাশ করেছেন। বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।