২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ২ শিশু সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

পারিবারিক কলহের কারণে ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় বৃহস্পতিবার সকালে রোজিনা আক্তার রোজী (২৮) নামে এক মা তার দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 04:31 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

পাঁচ বছরের ঋতু ও আড়াই বছরের মিমকে প্রথমে সদর হাসপাতালে নেওয়ারর পর অবস্থার অবনতি হলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে রোজী পর পর তার দুসন্তানকে বিষ খাওয়ায় এবং নিজেও খায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তিনজনকেই সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে রোজীর মৃত্যু হয়।

নিহত রোজী কাঠপট্টি এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।