যশোরে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতির মৃত্যু
যশোর-মাগুরা সড়কের কোদালিয়া মোড়ে বৃহস্পতিবার সকালে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দাদা ও নাতির করুণ মৃত্যু হয়েছে।
নিহতরা হল সদর উপজেলার কোদালিয়া এলাকার ওসমান মণ্ডল (৬০) ও তার নয় মাস বয়সী নাতি।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৬ টার কোদালিয়া এলাকার হামিদা বেগম ও তার শ্বশুর ওসমান মণ্ডল নয় মাস বয়সী পুত্র শিশুকে নিয়ে ঝাড়ফুক করাতে স্থানীয় এক মৌলভীর বাড়িতে যান। কাজ শেষে বাড়ি ফেরার জন্য তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় যশোরমুখী দ্রুতগামী একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে মারাত্মক আহত অবস্থায় ওসমান মণ্ডল যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা যান। ঘাতক ট্রাক পালিয়ে যেতে সক্ষম হয়।
