২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

মেহেরপুরের গাংনীতে বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 05:59 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

স্থানীয় সূত্র জানায়, সকাল ১১টার দিকে একটি যাত্রীআহী বাস কুষ্টিয়া থেকে মেহেরপুর আসার পথে গাংনী বাজারে সাইকেল আরোহী কাঠ ব্যবসায়ী খোদাবক্সকে (৫২) চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পার্শ্ববর্তী রাজা ক্লিনিকে নেয়ার পর তিনি মারা যান।

এসময় বিক্ষুব্ধ লোকজন রাস্তায় ব্যারিকেড দিলে এক ঘন্টা সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে বামন্দি-করমদি সড়কে কাঁচা পাট বোঝাই একটি ট্রাক্টর রাস্তার পাশে খাদে পড়ে গেলে চালক হামিদুর (২৫) এবং পাটচাষী মনিরুল (৪৮) গুরুতর আহত হন।