খাদ্যে ভেজালের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন
খাদ্যে ভেজাল প্রতিরোধে মঙ্গলবার রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকা থেকে শহীদ মিনার পর্যন্ত মানব বন্ধন তৈরি করেছে শত শত মানুষ।
তারা খাদ্যে ভেজাল প্রদানকারী ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, অধিক মুনাফার লোভে যারা পঁচা দুগৃন্ধময় খাদ্য বিক্রি করে ক্রেতার স্বাস্থ্যহানি ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
মুসলিম এইড বাংলাদেশ, অ্যাসোসিয়েশন ফর রুর্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্টাডিজ (এআরডিএস) ও রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেয়।
এরআরডিএস চেয়ারম্যান আবদুর রহমান, মুসলিম এইডের কর্মকর্তা মাহফুজুর রহমান, ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘের উপ-পরিচালক জেসমিন আরা সাথী ও সাউথ পয়েন্ট স্কুলের প্রিন্সিপ্যাল মাহমুদ গওহর এসময় বক্তব্য রাখেন।
