খুলনায় র্যাবের ক্রসফায়ারে জনযুদ্ধের আঞ্চলিক নেতা নিহত
খুলনায় রুপসা উপজেলার আলাইপুর ব্রিজের কাছে র্যাব ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে মঙ্গলবার ভোরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা আবিদ হাসান মিলন ওরফে আকাশ (২৪) নিহত হয়েছে।
র্যাবের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বয়রা পুরাতন রেস্ট হাউজ এলাকা থেকে সোমবার তাকে গ্রেফতার করা হয়।
পরে র্যাবের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জনযুদ্ধের শীর্ষনেতা সোয়েব, সুমন, মোফা ও রাজু সম্পর্কে সে চাঞ্চল্যকর তথ্য দিলে তাকে নিয়ে জনযুদ্ধের আস্তানায় হানা দিলে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ক্রসফায়ারে পড়ে আকাশ ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় র্যাবের একজন সদস্যও আহত হয়। ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা একটি বিদেশী রিভলবার, ছয় রাউন্ড গুলি, ফেন্সিডিল ও জনযুদ্ধের লিফলেট উদ্ধার করে।
